ঢাকা | বঙ্গাব্দ

গুমের সর্বোচ্চ শাস্তি মৃ'ত্যু'দ'ন্ড অনুমোদন উপদেষ্টা পরিষদে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।কঠোর শাস্তির বিধানসহ রাখা হয়েছে সর্বোচ্চ মৃ'ত্যু'দ'ন্ড।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপদেষ্টা পরিষদের ৪৭তম বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে, এ বিষয়ে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 "এই আইনে গোপন আটককৃত স্থান, অর্থাৎ আয়নাঘর ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে" বলে জানান প্রেস সচিব। 

এছাড়া জানানো হয়,গু'ম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়া হয়েছে। 

প্রেস সচিব বলেন, গু'ম সংক্রান্ত অভিযোগ গঠনের পর ১২০ দিনের মধ্যে বিচার শেষ করার বাধ্যবাধকতা সংক্রান্ত বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে এই আইনে।


গু'ম কমিশনে এখন পর্যন্ত প্রায় দুই হাজার অভিযোগ এসেছে, যারা শেখ হাসিনার আমলে বিভিন্ন সময় গু'মের শিকার হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রেস সচিব শফিকুল আলম।

নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স