ঢাকা | বঙ্গাব্দ

শিক্ষা ব্যাবস্থার আমূল পরিবর্তনের জন্য লড়াই চালিয়ে যাব:নাহিদ ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 7, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
পরিবর্তনের জন্য তরুণা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে। বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্যর্থ। জাতীয় নাগরিক পার্টির(এনসিপি)  আহ্বায়ক নাহিদ ইসলাম। 


শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (UTF) এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ এসব কথা বলেন। 

 
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী কাঠামো এখনো রয়ে গেছে। সেজন্য ঐকমত্য প্রক্রিয়া শেষ হওয়ার পরও একমত হওয়া যাচ্ছে না। ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল করা যাবে না।


জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না, যা ঐকমত্য হয়েছে জনগণ বাকিটা ঠিক করবে বলেও মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। 


  আশা করি, খুব দ্রুতই জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব।গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে।

আগামীর সংসদ এবং যে সংস্কার পরিষদ হবে সেখানে তরুণ, শিক্ষক, নারী, সংখ্যালঘু এবং নানান সমাজের পেশাজীবী সকলে মিলে আমরা জুলাই সনদের পথে রয়েছি সেটা বাস্তবায়িত হবে। আমরা সেটা চাই বললেন এনসিপি নেতা।


 আমাদের এখনকার দাবি গণভোট, এবং আমরা বলেছি জুলাই সনদের অর্ডার ড. মুহাম্মদ ইউনূসকেই দিতে হবে।সেই পার্লামেন্টের সংস্কার পরিষদ হবে নতুন সংবিধান নিয়ে কাজ হবে। সেখানে শিক্ষকদের  অধিকার নিশ্চিত করার চেষ্টা করবে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। 


জুলাই অভ্যুত্থানে শিক্ষকদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরওবলেন, বিগত ১৬ বছর দলীয় পরিচয়ের ভিত্তিতেই শিক্ষকদের পদোন্নতি দেয়া হতো। 


এনসিপির নেতা বলেন, বেকারত্ব দূর করতে হলে আগে শিক্ষা খাতে হাত দিতে হবে,সংস্কার করতে হবে। আমরা যদি শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে না পারি, তাহলে রাষ্ট্রের আমূল পরিবর্তন সম্ভব হবে না।সরকারের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের কথা ছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ হলেও আমরা লড়াই চালিয়ে যাব বলেছেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম

নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স