প্রিন্ট এর তারিখঃ Feb 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 14, 2025 ইং
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে সরকার।

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে সরকার।
রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিএ-১ শাখার যুগ্ম সচিব আহমেদ জামিলের সই করা সেই প্রজ্ঞাপন বলা হয়েছে, ‘সাব রুল (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার দ্য সিভিল এভিয়েশন রুলস, ১৯৮৪ এ রুল ১৬ কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হলো।’
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এই ঘোষণা আসার আগে থেকেই এটির আন্তর্জাতিকীকরণের কাজ দ্রুতগতিতে চলছিল।
আন্তর্জাতিক মানের উন্নীতকরণের সূচনা: মূলত, ২০১৭ সালের ৬ই মে কক্সবাজার বিমানবন্দরে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ উড্ডয়ন-অবতরণ উদ্বোধন করার সময়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য রানওয়ে সম্প্রসারণের নির্দেশ দেন।
প্রকল্পের লক্ষ্য: এই প্রকল্পের মাধ্যমে বিদ্যমান রানওয়ে প্রথমে ৯,০০০ ফুটে এবং পরে সমুদ্রের বুক চিরে মোট ১০,৭০০ ফুটে উন্নীত করা হচ্ছে। এর ফলে বোয়িং ৭৭৭ ও ৭৪৭-এর মতো সুপরিসর উড়োজাহাজ এখানে সহজে ওঠানামা করতে পারবে।
এই প্রকল্পটির মাধ্যমে কক্সবাজারকে আধুনিক পর্যটন শহর এবং একটি আঞ্চলিক বিমান চলাচল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছিল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ পাবলিক পোস্ট নিউজ