প্রিন্ট এর তারিখঃ Feb 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 14, 2025 ইং
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আইন উপদেষ্টা হিসাবে নিয়োগ পেলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আইন উপদেষ্টা হিসাবে নিয়োগ পেলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন
তিনি মহেশখালীর সন্তান ।
মহেশখালীর ভূমিপুত্র, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আইন উপদেষ্টা হিসাবে নিয়োগ প্রদান করা হয়েছে।
গত ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এক নিয়োগ পত্র স্বারক নং ১৮.০৪.০০০.১৮১.১১.০০৯.১৫/৯১ মূলে এ নিয়োগ প্রদান করা হয়। এ নিয়োগের মাধ্যমে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ সুপ্রিম কোর্টে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের স্বার্থ সংশ্লিষ্ট রীট মামলা পরিচালনা ও এতদসংক্রান্ত বিষয়ে বন্দর কর্তৃপক্ষকে আইনী সহায়তা প্রদান করবেন৷
উল্লেখ্য যে, তিনি কালারমারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কুদ্দুস চৌধুরীর পুত্র এবং বাংলাদেশ চিংড়ি হ্যাচারি মালিক সমিতির সাবেক প্রেসিডেন্ট, কক্সবাজার নিরিবিলি গ্রুপের পরিচালক মশিউর রহমান রাজনের জামাতা। তিনি চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের আইন উপদেষ্টা হিসেবে বন্দর কতৃপক্ষের স্বার্থ সংশ্লিষ্ট কর্তব্য পালন করবেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ পাবলিক পোস্ট নিউজ