প্রিন্ট এর তারিখঃ Feb 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2025 ইং
শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি

শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
এদিকে ভেরিফায়েড ফেসবুক পোস্টে একই তথ্য জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ।
যদিও মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাচ্ছে তিনটি নতুন রাজনৈতিক দল।
নিবন্ধন পেতে যাওয়া দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)। তিনি বলেন, গণবিজ্ঞপ্তি জারির পর দলগুলোর বিষয়ে কোনো আপত্তি বা দাবি না থাকলে এ দলগুলো ইসির চূড়ান্ত নিবন্ধন পাবে।
‘এনসিপি শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে। এনসিপির নিবন্ধন কাজে যারা দিন-রাত এক করে কষ্ট করেছেন, তাদেরকে তার ফেইসবুকে অভিনন্দন জানিয়েছেন।’
‘আলহামদুলিল্লাহ, সব শর্ত পূরণ করে এনসিপি এখন নিবন্ধিত রাজনৈতিক দল " বলে ফেজবুকে স্ট্যাটাস দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ পাবলিক পোস্ট নিউজ