প্রিন্ট এর তারিখঃ Feb 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 5, 2025 ইং
চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী গণসংযোগে গু'লি'বি'দ্ধ

চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগকালে গু'লি'বি'দ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের হামজারবাগ এলাকায় দু'পক্ষের সংঘর্ষের সময় এরশাদ উল্লহ এই হামলার শিকার হন।
গু'লি'বি'দ্ধ হওয়ার পর এরশাদ উল্লাহকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি পায়ে গু'লি'বি'দ্ধ হয়েছেন।
এই ঘটনায় এরশাদ উল্লাহ ছাড়াও সরোয়ার নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া, বিএনপির এক নেতা নিশ্চিত করেছেন, সংঘর্ষে আরও ২ থেকে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।স্থানীয়দের তথ্য অনুযায়ী, হামজারবাগ গণসংযোগ চলাকালে হামলার ঘটনা ঘটে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তিনি নিজেও হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে কারা গুলি করেছে, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য তিনি জানাতে পারেননি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ পাবলিক পোস্ট নিউজ