প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 6, 2025 ইং
নিন্মমানের পণ্যের চটকদার বিজ্ঞাপন প্রতারণায় সুপারশপ স্বপ্নকে জরিমানা

বিভিন্ন সময় চমকদার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের মুদ্ধ করে থাকে চেইন সুপারশপ স্বপ্ন। তবে এর আড়ালে রয়েছে ভিন্ন গল্প। রংপুর নগরীতে ক্রেতাদের এমনই চটকদার ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণার অভিযোগে সম্প্রতি সুপারশপ ‘স্বপ্ন’-কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল মামুনের নেতৃত্বে নগরীর একটি শাখায় এ অভিযান পরিচালনা করে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিদপ্তর।
ভোক্তাদের স্বার্থে এ ধরনের নজরদারি আরও জোরদার হওয়া দরকার। স্বপ্নের মতো বড় সুপার শপের এমন প্রতারণা হতাশাজনক বলে এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
স্বপ্নের মতো এত স্বনামধ্যন্য সুপার শপ নিম্নমানের পণ্য বিক্রির অফার দেওয়ায় আমরা হতাশ । স্বপ্নের অফার, প্রাইস ও মাছ মাংস কাঁচামালের পণ্যগুলো অনেক নিম্নমানের এবং অনেক ক্ষেত্রে ব্যবহার অনুউপযোগী।
স্বপ্ন সুপারশপে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে ভোক্তাদের বিভ্রান্ত করার প্রমাণ পাওয়া গেলে, পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় অভিযান চলাকালে।
সাধারণ ভোক্তারা যেন প্রতারিত না হয়, এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা। যেসব প্রতিষ্ঠান প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কথা বলতে চেইন সুপারশপ স্বপ্ন–এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাব্বির হাসান নাসিরকে ফোন দিলে তিনি লাইন কেটে দেন।পরে তাকে পাওয়া যাইনি।
প্রতারণার অভিযগে স্বপ্নকে জরিমানা করার বিষয়ে জানতে চাইলে স্বপ্নের মিডিয়া এবং পাবলিক রিলেশন ম্যানেজার মো. কামরুজ্জামান মিলু বলেন, এটা একটা মিস ইনফরমেশন আপনি এমডিকে ফোন দিয়ে কথা বলেন। তিনি আরও বলেন,সোমবারের বিষয় সোমবারে শেষ আজকে কেন এই বিষয়ে ফোন দিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ পাবলিক পোস্ট নিউজ