প্রিন্ট এর তারিখঃ Feb 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 25, 2025 ইং
এখনো নিয়ন্ত্রণে আসেনি কড়াইল বস্তির আগুন।

এখনো নিয়ন্ত্রণে আসেনি কড়াইল বস্তির আগুন।
ঢাকার কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আরও ৯টি ইউনিট ঘটনাস্থলে পাঠিয়েছে। সবমিলিয়ে এখন মোট ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি-না, সেটি এখনও নিশ্চিত করতে পারেননি তারা। তাছাড়া আগুন সূত্রপাত সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম এক বিবৃতিতে জানান, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পান তারা।
এরপর সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুন বড় হওয়ায় পরে তাদের সঙ্গে আরও নয়টি ইউনিট যোগ হয়ে এখন মোট ১৬ টি ইউনিট আগুন নিভানোর চেষ্টা চালিয়ে য্যাচ্ছি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ পাবলিক পোস্ট নিউজ