প্রিন্ট এর তারিখঃ Feb 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 26, 2025 ইং
ঢাকা-১৪-আসনে-বিএনপির-প্রার্থী-সানজিদা-ইসলাম-তুলির-বিরুদ্ধে-ধর্ম-অবমাননা-মামলা-হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -১৪ আসনের বিএনপির প্রার্থী ও "মায়ের ডাক" এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে এক ব্যবসায়ী ইসলাম ধর্ম অবমাননা ও ধর্মীয় বিশ্বাসে আঘাতের অপরাধে আদালতে মামলা করেছেন।
আজ (২৬ নভেম্বর) বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন পুরান ঢাকার এক তরুণ ব্যবসায়ী ও সমাজ সেবক হোসাইন মোহাম্মদ আনোয়ার বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্ত করে পিআইবি’কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিচারক।
বাদীর আইনজীবী মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসলাম ধর্ম অবমননার দায়ে ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী ও "মায়ের ডাক" এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৫ (ক) ধারায় মামলার আবেদন করি। আদালত আমাদের কথা ও বাদীর বক্তব্যে সন্তুষ্ট হয়ে মামলাটি পিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
তিনি আরো বলেন, সংবিধানের অনুচ্ছেদ ৪১ অনুযায়ী ধর্ম চর্চার অধিকার হলো মানুষের মৌলিক অধিকার। “বিবাহ” হলো ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ রীতিনীতি ও বিধান। বিবাদী সানজিদা ইসলাম তুলি মুসলমানদের বিবাহ ইস্যুতে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। তিনি ইসলাম ধর্মকে অপমান করেছেন। তাই এ মামলা দায়ের করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, পবিত্র কোরআনে সুরা নিসার ৩নং আয়াত অনুযায়ী একজন মুসলিম পুরুষ চারটি পর্যন্ত বিবাহ করতে পারবেন। অন্যদিকে বাংলাদেশের প্রচলিত আইন ‘মুসলিম পার্সোনাল ল’ (শরিয়ত) এপ্লিকেশন এক্ট, ১৯৩৭’ ধারা (২) অনুযায়ী বিবাহ, ভরণপোষণ, তালাক ইত্যাদি ক্ষেত্রে বিদ্যমান পক্ষগণ যদি মুসলিম হয় সেক্ষেত্রে ইসলামী শরীয়াহ আইন প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে কোনো নাগরিক ধর্ম প্রতিপালন নাও করতে পারে, কিন্তু ধর্মকে অপমান করা এবং ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অধিকার কারও নেই ।
বিবাদী সানজিদা ইসলাম তুলি ইসলামে বিবাহ ইস্যুতে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। তিনি ইসলাম ধর্মকে অপমান করেছেন এবং মুসলামদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছেন, যা দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ পাবলিক পোস্ট নিউজ