প্রিন্ট এর তারিখঃ Feb 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 28, 2025 ইং
শাপলা টু শাহবাগ পর্যন্ত ভ্যান র্যালি করেছে হাদি

শাপলা চত্বর থেকে শাহবাগ পর্যন্ত ভ্যান র্যালি অনুষ্ঠিত।
আজ (২৮ নভেম্বর) শুক্রবার বাদ জুমা শাপলা চত্বর থেকে শাহবাগ পর্যন্ত একটি ভ্যান র্যালি অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ৮ আসনে শরীফ ওসমান হাদির নেতৃত্বে আয়োজিত এই র্যালিকে ঘিরে ইতিমধ্যে অংশগ্রহণকারীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে ।
জুমার নামাজ শেষ হওয়ার পর শাপলা চত্বরে সমবেত হয়ে র্যালির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এরপর ভ্যান র্যালিটি গুলিস্তান, পল্টন, প্রেসক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অতিক্রম করে শাহবাগে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ শরীফ ওসমান হাদি ও বিভিন্ন এলাকার সাধারণ মানুষ, কর্মী ও সমর্থকরা।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ভ্যান র্যালির লক্ষ্য হলো বর্তমান সামাজিক পরিস্থিতি, জনস্বার্থ ও নাগরিক অধিকার সংশ্লিষ্ট বিষয়গুলো জনসাধারণের কাছে তুলে ধরা। অংশগ্রহণকারীরা ব্যানার, প্ল্যাকার্ড ও বিভিন্ন বার্তাবাহী পোস্টার নিয়ে সচেতনতামূলক কর্মসূচিতে যুক্ত হয়েছেন ।
র্যালিকে কেন্দ্র করে পুরো রোডজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ট্রাফিক ব্যবস্থায়ও আনা হয়েছে বিশেষ ব্যবস্থা, যাতে র্যালির কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন না ঘটে।
আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকে শান্তিপূর্ণভাবে র্যালিতে অংশগ্রহণ এবং নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ পাবলিক পোস্ট নিউজ