প্রিন্ট এর তারিখঃ Feb 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 10, 2025 ইং
বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে

বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ উত্তর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও অসুস্থ দরিদ্রদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
আজ (১০ ডিসেম্বর) বুধবার সকাল ১১.০০টায় ভূলতা গাউছিয়ার রয়েল মুন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— এশিয়া মহাদেশের সর্ববৃহৎ একক মালিকানাধীন পাইকারি কাপড়ের মার্কেটখ্যাত গাউছিয়া কর্পোরেশনের চেয়ারম্যান ও স্বনামধন্য ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
প্রধান অতিথির বক্তব্যে দিপু বলেন, “আপনারা এত সুন্দরভাবে আয়োজন করেছেন। আপনারা আমাকে আপনাদের সাথে রাখবেন, যেন আমি সমাজসেবামূলক কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারি।”
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ উত্তর জেলা শাখার উপদেষ্টা এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব লায়ন মোজাম্মেল হক ভূইয়া এবং সঞ্চালনায় ছিলেন লায়ন মো. সাইফুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ উত্তর জেলা শাখার উপদেষ্টা লায়ন মীর আবদুল আলীম ও আলহাজ্ব মো. মহিউদ্দিন ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ উত্তর জেলা শাখার ৬১ সদস্যের বিশিষ্ট কমিটির সদস্যবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ পাবলিক পোস্ট নিউজ