প্রিন্ট এর তারিখঃ Feb 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 17, 2025 ইং
ঢাকায় জামায়াতে ইসলামীর তিন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকার তিনটি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা।
আজ (১৭ ডিসেম্বর) বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার (আঞ্চলিক নির্বাচন অফিস) কার্যালয়ে গিয়ে তারা এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন সংগ্রকারীরা হলেন- ঢাকা-৮ (পল্টন-মতিঝিল-রমনা-শাহবাগ-শাহজাহানপুর) আসনের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন,
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনের কামাল হোসেন এবং ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী)আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন ।
এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ পাবলিক পোস্ট নিউজ