প্রিন্ট এর তারিখঃ Feb 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 26, 2025 ইং
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী আয়োজিত কেন্দ্রীয় সদস্য সম্মেলনে সারা দেশ থেকে আগত সদস্যদের প্রত্যক্ষ ভোটে নুরুল ইসলাম সাদ্দাম কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই জাঁকজমকপূর্ণ আয়োজনে সংগঠনের প্রায় ছয় হাজারেরও বেশি সদস্য উপস্থিত ছিলেন। সকাল থেকেই সম্মেলন কেন্দ্রটি সদস্যদের পদচারণায় মুখর হয়ে ওঠে এবং অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।
সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছরই সদস্যদের সরাসরি মতামতের ভিত্তিতে শীর্ষ নেতৃত্ব নির্বাচন করা হয়ে থাকে।
এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের এই সদস্য সম্মেলনের মূল আকর্ষণ ছিল আগামী মেয়াদের জন্য নতুন অভিভাবক নির্বাচন করা। দিনভর নানা আনুষ্ঠানিকতা ও সাংগঠনিক কার্যক্রম শেষে সদস্যদের গোপন ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানান উপস্থিত হাজারো নেতাকর্মী। নুরুল ইসলাম সাদ্দাম এর আগে সংগঠনের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং তার এই নতুন দায়িত্ব গ্রহণকে দলের সাধারণ কর্মীরা বেশ ইতিবাচকভাবেই দেখছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ পাবলিক পোস্ট নিউজ