প্রিন্ট এর তারিখঃ Mar 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 10, 2026 ইং
রমজানের পর চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন শুরু কেউ রেহাই পাবে না। কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী

রমজানের পর চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন শুরু,কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার সমুদ্র সৈকতের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন। তিনি বলেছেন, বিশ্বের মানুষ কক্সবাজারকে চেনে সমুদ্র সৈকতের শহর হিসেবে। অথচ দখলদারদের কারণে এই সমুদ্র সৈকত এখন আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এক সপ্তাহের মধ্যে এই বিচ ক্লিন করতে হবে।
গতকাল সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, চাঁদাবাজি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। কক্সবাজার শহরে আবাসিক হোটেল-মোটেল জোনে যেন কোনো চাঁদাবাজি না থাকে তা নিশ্চিত করতে হবে। স্থানীয় সংসদ সদস্যরা যার যার এলাকায় চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেবেন। আপনারা জানেন কারা এই কাজে জড়িত। অ্যাকশনে যাওয়ার আগে তাদের নিয়ন্ত্রণ করুন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রমজানে চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন বন্ধ থাকবে। রোজার পর তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে। কেউ রেহাই পাবে না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ পাবলিক পোস্ট নিউজ