প্রিন্ট এর তারিখঃ Mar 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 14, 2026 ইং
প্রয়াত দেলোয়ার হোসেন ভূইয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণসভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও রূপগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক প্রয়াত দেলোয়ার হোসেন ভূইয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণসভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটির আয়োজন করেন প্রয়াত দেলোয়ার হোসেন ভূইয়ার ছোট ভাই নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূইয়া।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাছির উদ্দিন বাচ্ছু।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদত সায়েম,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব রহমান মাহবুব সৌদি আরব পূর্বাচল যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন,ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূইয়া,গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আজিজ মাস্টার,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সালাউদ্দিন দেওয়ান,রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম প্রিন্স,রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান ইমন, তারাব পৌর বিএনপির আহ্বায়ক তাসিক হক ওসমান এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শিপলু ভূইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন সুমন, আবু মো:মাসুম, শফিকুল ইসলাম শফিক, মো:মাসুম বিল্লাহ, নাসিম ভূইয়া, জুয়েল মাহমুদ গোলজারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষে নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সভাপতি জাকির হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ পাবলিক পোস্ট নিউজ