প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 6, 2026 ইং
মাদ্রাসায় ধর্ষণে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা:অভিযুক্ত সেই শিক্ষক গ্রেফতার

মাদ্রাসায় ধর্ষণে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা:অভিযুক্ত সেই শিক্ষক গ্রেফতার
নেত্রকোনার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমানউল্লাহ সাগরকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বুধবার দুপুরে ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। পরে তাকে নেত্রকোনা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে গত ৩০ এপ্রিল ভুক্তভোগী শিশুর মা মদন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের বাসিন্দা আমানউল্লাহ সাগর ওই মাদ্রাসার পরিচালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালে তিনি “হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসা” প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটিতে তার স্ত্রী প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করছেন।
ভুক্তভোগী শিশুটি একই এলাকার বাসিন্দা। পারিবারিক সমস্যার কারণে তার বাবা আলাদা থাকেন এবং মা জীবিকার তাগিদে সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। শিশুটি নানির কাছে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করছিল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ পাবলিক পোস্ট নিউজ