প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 14, 2026 ইং
খুলনায় জমজ শিশু হত্যার একটি আলোচিত মামলায় মায়ের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

খুলনায় জমজ শিশু হত্যার একটি আলোচিত মামলায় মায়ের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৩ মে) খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল ইমাম এই রায় ঘোষণা করেন। রায়ে আসামি কানিজ ফাতেমা কণাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত কানিজ ফাতেমা কণা তেরখাদা উপজেলার কুশলা গ্রামের শেখ খাইরুজ্জামান ওরফে খায়েরের মেয়ে এবং বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মো. মাসুম বিল্লাহর স্ত্রী।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে তাদের বিয়ে হয়। ২০২১ সালের ৭ ডিসেম্বর মোল্লাহাটের একটি ক্লিনিকে তিনি যমজ কন্যাসন্তানের জন্ম দেন। পরে তিনি সন্তানদের নিয়ে বাবার বাড়ি তেরখাদার কুশলা গ্রামে চলে যান।
পরবর্তীতে স্বামী মাসুম বিল্লাহকে একাধিকবার মোবাইল ফোনে জানানো হয় যেন তিনি স্ত্রী ও সন্তানদের শ্বশুরবাড়িতে নিয়ে যান। তবে এ বিষয়ে দেরি করতে থাকেন তিনি।
ঘটনার সূত্র ধরে ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি দুপুরে শিশুদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর দেওয়া হয়। পরে পরদিন সকালে শ্বশুরবাড়ির পুকুর থেকে যমজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত শিশুদের বাবা মাসুম বিল্লাহ তেরখাদা থানায় স্ত্রী কানিজ ফাতেমা কণাকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২২ সালের ৩১ মার্চ তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন, যেখানে মাকে অভিযুক্ত করা হয়।
পরবর্তীতে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ পাবলিক পোস্ট নিউজ