প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 20, 2026 ইং
বিরোধী দল হওয়ার যোগ্যতা জামায়াতে ইসলামীর নেই: রাশেদ খান

বিরোধী দল হওয়ার যোগ্যতা জামায়াতে ইসলামীর নেই: রাশেদ খান
বিরোধী দল হওয়ার মত যোগ্যতা জামায়াতে ইসলামীর নেই। বরং যেকোনো সরকারের সঙ্গে থেকে সরকারের পার্ট হওয়ার জন্য জামায়াত পারফেক্ট বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান।
বুধবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা এই বিএনপি নেতা বলেন, কারণ জামায়াত জানে এমন পরিস্থিতি সৃষ্টি হলে যাদের ৭১ এ ভূমিকা আছে, সেই জনগোষ্ঠী যেকোনো মূল্য এক হয়ে জামায়াতে ঠেকাও ভূমিকায় অবতীর্ণ হবে। তখন জামায়াত পুরোপুরি বিনাশ হয়ে যাবে। এই আশঙ্কা সম্পর্কে জামায়াতও জানে। যে কারণে ক্ষমতার ফেয়ার শেয়ারের জন্য তারা মাঝেমধ্যে ফণা তুলবে, আবার বাস্তবতা বুঝে কৌশলী হবে। এর বাইরে জামায়াতের কিছু করার নেই।
তিনি বলেন, সরকারের পার্ট হয়ে তাদের লোকজন ব্যবসা বাণিজ্য করবে, ভালো থাকবে, ভালো খাবে, ভালো পরবে— এই পর্যন্তই তাদের রাজনীতি হওয়া উচিত। এর বাইরে গেলেই জামায়াত খেই হারিয়ে ফেলবে। কারণ তাদের হীনমন্যতা আছে। সেটি হলো ৭১। ৭১ কখনোই রাজনৈতিকভাবে তাদের সামনে এগোতে দেবে না।
রাশেদ খান বলেন, কখনো রাষ্ট্রযন্ত্রও তাদের সমর্থন দেবে না। কারণ দেশের স্বাধীনতা যারা চায়নি, রাষ্ট্রযন্ত্র তাদেরকে সার্বভৌমত্ব ও মানচিত্রের জন্য হুমকি মনে করে। আর এ কারণেই রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া কিংবা প্রকৃত বিরোধী দল হয়ে ওঠা জামায়াতের জন্য বড্ড চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ জামায়াত কখনোই নিতে পারবে না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ পাবলিক পোস্ট নিউজ