নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার ‘সেভ দ্য শীতলক্ষ্যা’–এর বিশাল রোড শো
রূপগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জে জামায়াতে ইসলামী–সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার উদ্যোগে ‘সেভ দ্য শীতলক্ষ্যা’ শ্লোগানে একটি বিশাল রোড শো অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৭.০০টায় সেভ দ্য শীতলক্ষ্যা রোড় শো টি মুড়াপাড়া সরকারি কলেজ থেকে শুরু হয়ে শীতলক্ষ্যা নদীর পাড় দিয়ে বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে হাটাব বাজারে এসে শেষ হয়েছে। এই রোড শোতে স্থানীয় নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন।
রোড শোটি রূপগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা শীতলক্ষ্যা নদী বাঁচাতে প্রয়োজনীয় সরকারি পদক্ষেপ, দখল–দূষণ রোধ, নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং পরিবেশ সুরক্ষার দাবি জানিয়ে নানা প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।
আনোয়ার হোসেন মোল্লা বলেন, “শীতলক্ষ্যা শুধু একটি নদী নয়—এটি রূপগঞ্জবাসীর ইতিহাস, সংস্কৃতি ও জীবিকার অংশ। এই নদী রক্ষায় রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি নির্বাচিত হলে নদী পুনরুদ্ধার ও পরিবেশ সুরক্ষায় বিশেষ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, শীতলক্ষ্যা নদী পুনরুদ্ধার ও সংস্কার- আমাদের অস্তিত্ব রক্ষার অঅঙ্গীকার। কিন্তু দুঃখজনকভাবে নদীটি আজ দখল, দুষণ,অব্যবস্থাপনা ও অবহেলার শিকার।
আনোয়ার হোসেন মোল্লার সেভ দ্য শীতলক্ষ্যা রোড় শো টিতে আরও যারা নেতৃত্ব দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মো: হাফিজুর রহমান,জেলা মজলিসে সুরা ও কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আলী খান, এডভোকেট ইস্রাফিল হোসাইন, রূপগঞ্জ পশ্চিমের আমির মাওলানা ফারুক আহমেদ, উত্তরের আমির আবদুল মজিদ, দক্ষিণের সেক্রেটারি আনিছুর রহমান, পশ্চিমের সেক্রেটারি হানিফ ভূঁইয়া, উত্তরের সেক্রেটারি খাইরুল ইসলাম ও নারায়ণগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি আকরাম হোসাইন প্রমুখ
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সাম্প্রতিক বছরগুলোতে শীতলক্ষ্যায় শিল্পবর্জ্য ও দখলদারদের কারণে নদীর অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। তাই এ ধরনের উদ্যোগ তারা স্বাগত জানাচ্ছেন।
রোড শোকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হলেও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় ছিলেন।
আনোয়ার হোসেন মোল্লার এই উদ্যোগকে কেন্দ্র করে শীতলক্ষ্যা রক্ষা আন্দোলন নতুন গতি পাবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীরা।
Public Post News