ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩য় বার ‘আমীর’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2025 ইং
সংগৃহিত ছবির ক্যাপশন: সংগৃহিত
ad728
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩য় বার ‘আমীর’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান

তিনি  প্রথমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমীর হিসেবে ২০১৯ সালের ১২ নভেম্বর নির্বাচিত হন। 
দ্বিতীয়বার আমীর হিসাবে ২০২২ সালের ৩১ অক্টোবর নির্বাচিত হন এবং তৃতীয় বার আমীর হিসাবে নির্বাচিত হয়েছেন ২০২৫ সালের ১ নভেম্বর। 


গতকাল ১ নভেম্বর (শনিবার) রাতে সংগঠনের ‘আমীর’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আঅভ্যন্তরীণ নির্বাচন পরিচানার দায়িত্বে নিয়োজিত  প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল এটিম মা'সুম। 

উল্লেখ্য, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের সদস্যদের (রুকনদের) নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। গতকাল ১ নভেম্বর (শনিবার) রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের ‘আমীর’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক  ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমীর’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। তার নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী এগিয়ে যাবে।

নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স