ঢাকা | বঙ্গাব্দ

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : May 25, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

পশ্চিম এশিয়ার চলমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে বন্ধুত্ব ও সংহতির নিদর্শন হিসেবে বাংলাদেশ সরকার কুয়েতে ২৪০ টন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছে। সোমবার (২৫ মে) থেকে একাধিক ফ্লাইটে এসব খাদ্যসামগ্রী কুয়েতে পৌঁছানো শুরু হবে।

রবিবার (২৪ মে) কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতীকীভাবে এই খাদ্য চালান হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল-আহমেদ আল-সাবাহ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, হরমুজ প্রণালির অস্থিরতা ও সরবরাহ চেইনের ওপর চাপের কারণে কুয়েতের কৌশলগত খাদ্য মজুদ শক্তিশালী করতেই এই সহায়তা পাঠানো হচ্ছে।

অনুষ্ঠানে হুমায়ুন কবির কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ-এর উদ্দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর একটি শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন।

বার্তায় কুয়েতের জনগণের শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনার পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, খাদ্য নিরাপত্তা ও বেসামরিক বিমান চলাচলসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।


নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স