ঢাকা | বঙ্গাব্দ

জকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর।

বুধবার (৫ নভেম্বর)আনুষ্ঠানিকভাবে  চুড়ান্ত তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাংবাদিকদের সঙ্গে একাধিক মতবিনিময়ের পর সকলের পরামর্শ, দাবিদাওয়া এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সাংগঠনিক ক্যালেন্ডার বিবেচনা করে এই তারিখ নির্ধারণ করা হয়েছে।

অধ্যাপক মোস্তফা বলেন, “জকসুর প্রথম নির্বাচনটি অংশগ্রহণমূলক হোক এই প্রত্যাশায় আমরা এই উদ্যোগ নিয়েছি। অংশীজনদের মতামত যতটা সম্ভব অন্তর্ভুক্ত করা হয়েছে।”

তিনি আরও জানান, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনসহ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এবং যৌক্তিক সময়সীমা বিবেচনায় এনে ডিসেম্বরের ২২ তারিখকে সবচেয়ে উপযুক্ত দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে।

 “সকলের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জকসু ও হল সংসদ নির্বাচন উৎসবমুখর, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার।"

তফসিল ঘোষণার পর কোনো প্রশ্নোত্তর পর্ব থাকবে না। আজ থেকেই জবি নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েব পোর্টালে তফসিল ও চূড়ান্ত আচরণবিধি পাওয়া যাবে। হল সংসদের বিস্তারিত তফসিল আগামীকাল প্রকাশ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশন।

নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স