ঢাকা | বঙ্গাব্দ

কাজী মনিরুজ্জামান মনিরকে সাথে নিয়ে নির্বাচন করবে দিপু

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরকে সঙ্গে নিয়ে নির্বাচনের মাঠে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

আসন্ন নির্বাচনে নতুন উদ্যমে মাঠে নেমেছেন তরুণ নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এবার তিনি নির্বাচন কার্যক্রমে পাচ্ছেন এক অনন্য প্রেরণা ও সহযাত্রী — রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরকে।

জাতির এই সূর্যসন্তান মুক্তিযুদ্ধের সময় সম্মুখযুদ্ধে অংশ নিয়ে দেশের স্বাধীনতায় অসামান্য ভূমিকা রেখেছিলেন। তাঁর মতো একজন অভিজ্ঞ ও দেশপ্রেমিক ব্যক্তিত্বকে সঙ্গে পেয়ে দিপু আশাবাদী, নির্বাচনে তিনি জনগণের আরও বেশি আস্থা অর্জন করতে সক্ষম হবেন।

দিপু বলেন, “মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির ভাইকে পাশে পাওয়া আমার জন্য গর্বের বিষয়। তাঁর নেতৃত্ব, সাহস ও দেশপ্রেম আমাকে অনুপ্রাণিত করবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে।”

অন্যদিকে কাজী মনিরুজ্জামান মনির জানান, “মোস্তাফিজুর রহমান দিপু তরুণ হলেও দেশপ্রেমে উজ্জীবিত। আমি বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়ন আরও এগিয়ে যাবে।”

স্থানীয় ভোটারদের মধ্যেও বিষয়টি ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, তরুণ নেতৃত্ব ও মুক্তিযুদ্ধের চেতনার এই সমন্বয়ই হতে পারে এলাকার উন্নয়নের নতুন দিগন্ত।

নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স