ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলিবর্ষণ সরোয়ারের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী গণসংযোগে অংশ নেওয়া সরোয়ার হোসেন বাবলা (৪৩) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। 


বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ'ত্যু হয় গুলিবিদ্ধ সরোয়ারের।


চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “গুলিতে আহত সরোয়ার মা'রা গেছেন।”


এর আগে বিকেলে নগরের হামজারবাগ এলাকায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গু'লি'ব'র্ষণের ঘটনা ঘটে। এতে এরশাদ উল্লাহ, সরোয়ার বাবলা ও শান্ত নামের তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।


পুলিশ জানায়, সরোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজি, অ'স্ত্র ও হ'ত্যা মামলাসহ প্রায় ১৫টি মামলা রয়েছে। তবে বিএনপি দাবি করেছে, সরোয়ার তাদের কেউ নন—গণসংযোগে শত শত সাধারণ মানুষ অংশ নিয়েছিলেন সরোয়ারও তার মধ্যে একজন। 


পুলিশ সূত্রে জানাযায় , স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের সঙ্গে বিরোধের জেরে সরোয়ারকে লক্ষ্য করে গু'লি চালানো হয় এতে  গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহসহ শান্ত নামের আরও একজন গুলিবিদ্ধ হয়।

নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স