ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম কিনলেন জুলাইয়ের আলোচিত রিকশাচালক সুজন।
আজ (২০ নভেম্বর) বৃহস্পতিবার মনোনয়ন কেনার আগে নিজেই এই ঘোষণা দেন তিনি।
জানা যায়, রিকশাচালক সুজন প্রতীকী স্যালুটের মাধ্যমে রাতারাতি সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা ও ভালোবাসা অর্জন করেছিলেন। সেই জনপ্রিয়তাকেই পুঁজি করে তিনি নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী অনকটাই।
এর আগে, জুলাই অভ্যুত্থানে মারাত্মকভাবে আহত হওয়া খোকন চন্দ্র বর্মণও একই দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। খোকন বর্তমানে চিকিৎসার জন্য রাশিয়ায় অবস্থান করছেন।
আজ জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন । এনসিপির মুখ্য সমন্বয়ক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটিই জানানো হয়েছে, দলটি তিন হাজার মনোনয়নপত্র বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে।
Public Post News