নারায়ণগঞ্জ ২ আড়াইহাজার আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকের পদপ্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লার নেতৃত্বে বিশাল মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সকাল ৯ টায় দাঁড়ি পাল্লার স্লোগানে স্লোগানে মুখরিত করে উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়াম থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রায় দুই হাজারেরও অধিক মোটরসাইকেল নিয়ে বিশাল র্যালি করেছে।
আড়াইহাজার উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়াম থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়। পরে পুরো আড়াইহাজার উপজেলার সবকয়টি পৌরসভা ও ইউনিয়নে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা সালম নিন,দাঁড়িপাল্লায় ভোট দিন এই স্লোগানে স্লোগানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে মোটারসাইকেল শোভযাত্রটি আড়াইহাজার এমদাদুল উলুম আলিয়া মাদ্রাসার মাঠে এসে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার সমাজকল্যাণ সম্পাদক, নারায়ণগঞ্জ ২ আড়াইহাজার আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর, মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ জেলার তরবিয়াত সেক্রেটারি অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, আড়াইহাজার উপজেলার সাবেক আমীর মোহাম্মদ মোতাহার হোসাইন ভূইয়া প্রমুখ।
অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন,আজকে আড়াইহাজারের মানুষ যে ভালোবাসা দেখিয়েছেন আমি কখনো ভুলবনা।আমি আড়াইহাজারের সর্বস্তরের মানুষের সাথে আছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকব ইনশাআল্লাহ।
Public Post News