ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীতে ঝুঁকিপূর্ণ প্রায় ৩০০টি ভবন চিহ্নিত করা হয়েছে।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 25, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
সম্প্রতি বাংলাদেশে কয়েক দফায় ভূমিকম্প সংঘটিত হওয়ার পর রাজধানীতে ঝুঁকিপূর্ণ প্রায় ৩০০টি ছোট-বড় ভবন চিহ্নিত করা হয়েছে।


সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেছেন রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। 


তিনি বলেন, সমন্বিতভাবে কাজ করা না গেলে ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি সামলানো অসম্ভব। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানান। রাজউক চেয়ারম্যান। 


 যথাযথ নিয়ম মেনেই ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়। রাজউকে অর্থের বিনিময়ে কোনো কাজ হয় না বলে জানান তিনি। 


 বাড়িওয়ালারাই ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে বাড়ির প্ল্যান করে রাজউকে জমা দেয় এই শর্তে যে রাজউকের নিয়ম মোতাবেক করবেন। পরে তারা সেটা না মানলে জরিমানা কিংবা শাস্তি দিতে হলে সেই বাড়িওয়ালাদেরই দেওয়া উচিত। এর দায়ভার রাজউকের না।রাজউক কাউকে প্ল্যান করে দেয় না বলে উল্লেখ করেন তিনি। 


রাজউক,সিটি কর্পোরেশন  ও ফায়ার সার্ভিস আলাদাভাবে কাজ করায় সব বিশৃঙ্খল অবস্থায় আছে। যদি সবাই সমন্বিতভাবে কাজ করি তাহলে এমন বিশৃঙ্খল হওয়ার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স