ঢাকা | বঙ্গাব্দ

পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর দোসরদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শাহবাগে বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 30, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর দোসরদাদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও  মিছিল করেছে- "সেভ বাংলাদেশ সেভ সিএইচটি" নামের একটি প্লেটফর্ম।


আজ (৩০ নভেম্বর২০২৫)রবিবার  বিকাল ৩.৩০ টায় শাহবাগ জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শুরু করে।বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে শেষ করে। 

পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কারার ষড়যন্ত্রের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের বিদ্রোহ করতে আহ্বান, জাতিসংঘের হস্তক্ষেপ চাওয়া, জাতিসংঘ মিশন স্থাপনের দাবি উথাপনসহ রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার প্রতিবাদে টিআইবির নির্বাহী ইফতাখারুজ্জান,ঢাবি শিক্ষক খাইরুল ইসলাম, নারী পক্ষের ও সরকারের নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভীন হক,প্রথম আলোর সাংবাদিক সোহরাব হাসান, এএলআরডির নির্বাহী শামসুল হক ও নাগরিক উদ্যোগের নির্বাহী জাকির হোসেনকে গ্রেফতার ও তাদের ফাসির দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছ।

সমাবেশে বক্তারা বলেন, গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্গন ও বিচারহীনতার সংস্কৃতি শীর্ষক এক আলোচনা সভায় উল্লেখিত ব্যাক্তিরা নানারকম উষ্কানীমূলক ও রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

পাহাড়ে বাঙ্গালিদের বসবাস উপজাতিদের সংস্কৃতি ধ্বংস করার নামান্তর ও তাদের মানবাধিকার চরম লঙ্গন।সেনাবাহিনী ১৯৭৬ থেকে ১৯৯৭ পর্যন্ত পাহাড়ে গণহত্যা চালিয়েছে।এখনো প্রতিনিয়ত হত্যা,ধর্ষণ ও নিপীড়ন চলছে মর্মে মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খাইরুল ইসলাম। ইফতাখারুজ্জান পাহাড়ে জাতিসংঘের একটি মিশন ও কমিশন গঠনের দাবি করেছেন। 
সেনাবাহিনী,সরকার, বাঙ্গালি ব্যবসায়ী কর্তৃক উপজাতিদের ভূমি করেছে মর্মে  প্রথম আলোর সাংবাদিক সোহরাব হাসান যে বক্তব্য দিয়েছেন তা দেশদ্রোহী বক্তব্য।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইহুদিবাদী উপনিবেশিক ব্রিটিশদের পরিকল্পনা বাস্তবায়ন করে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কারার ষড়যন্ত্র করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে আরেকটি ইহুদি ইসরাইল রাষ্ট্র গঠন করতে চায় ষড়যন্ত্রকারীরা।

আমাদের বুকে একফুটা রক্ত থাকতে এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ।

নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স