ঢাকা | বঙ্গাব্দ

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু এমপি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 22, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।


একুশের প্রথম প্রহরে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে  তিনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন। এসময় তিনি বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি। তাদের এই অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

তিনি আরও বলেন, ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরার উপরও তিনি গুরুত্বারোপ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন।

এসময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স