ভূলতা ঔষধ ব্যবসায়ী মালিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
রূপগঞ্জের ভূলতায় ভূলতা ঔষধ ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) ভূলতার রয়েল মুন রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: ইয়াহিয়া ভূইয়া। এ সময় সংগঠনের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো: মামুন আহমেদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম জরুরি কর্মসূচি থাকায় উপস্থিত থাকতে না পেরে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। তিনি ভূলতা ঔষধ ব্যবসায়ী মালিক সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি তিনি ভবিষ্যতে সমিতির কোনো অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হয়ে সবার সঙ্গে ইফতার করার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম রুবেল মাহমুদ, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো: আবদুর রহমান, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব ও বাকি বিল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: সজীব প্রধান, সহ-সাংগঠনিক সম্পাদক মো: রুবেল, কোষাধ্যক্ষ অশীষ কুমার, সহ-কোষাধ্যক্ষ মো: আজমির ভূইয়া, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক ইমরুল কয়েস, ধর্ম বিষয়ক সম্পাদক মো: মাসুম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মো: সজীব ভূইয়া, কার্যকরী সদস্য মোহাম্মদ তৌকির, মো: সুমন মিয়া, মো: এমদাদুল হক ও মো: কামরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা সুশীল চন্দ্র বিশ্বাস, মো: মনির দেওয়ান, মো: মাইনুদ্দিন, মো: মাসুম বিল্লাহসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের পাশাপাশি সংগঠনের উন্নয়ন এবং ঔষধ ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মো: মামুন আহমেদ বলেন, কোনো ঔষধ ব্যবসায়ী যেন প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করেন এবং নকল ওষুধ বিক্রি থেকে বিরত থাকেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
Public Post News