তারাব পৌর অডিটোরিয়ামে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌর অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলকে ঘিরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন মোল্লা, যিনি ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের সংসদ সদস্য পদপ্রার্থী ও রূপগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি।
এনসিপির রূপগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারী মো. ইউসুফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. জিহাদ হোসেন রিয়াদ, যুগ্ম আহ্বায়ক, জাতীয় ছাত্রশক্তি, নারায়ণগঞ্জ জেলা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
যোবায়ের সর্দার, আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা এনসিপি;
শওকত আলী, আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর এনসিপি;
আজিজুল হাকিম রাতুল, সহ-সাংগঠনিক সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা এনসিপি;
শহীদ রোমানের মা;
সারোয়ার হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় ছাত্রশক্তি, নারায়ণগঞ্জ জেলা;
ইয়াছিন আরাফাত, সিনিয়র সংগঠক, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটি;
এডভোকেট মো. সেলিম, যুগ্ম সমন্বয়কারী, রূপগঞ্জ উপজেলা এনসিপি।
বক্তারা দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামীর রাজনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।
Public Post News