মাস্টার্সের শেষ সেমিস্টারে সিজিপিএ ৪-এ ৪ পেলেন রাকসু ভিপি জাহিদ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ স্নাতকোত্তর পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন। মাস্টার্সের শেষ সেমিস্টারে তিনি ৪-এর মধ্যে পূর্ণ ৪.০০ সিজিপিএ পেয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী জাহিদ তিনটি সেমিস্টার মিলিয়ে মোট ৩.৯৩ সিজিপিএ অর্জন করেন। এর আগে প্রথম সেমিস্টারে তার সিজিপিএ ছিল ৩.৯২ এবং দ্বিতীয় সেমিস্টারে ছিল ৩.৮৮। এছাড়া স্নাতক পর্যায়ে তিনি ৩.৭৬ সিজিপিএ অর্জন করেছিলেন।
ফল প্রকাশের পর প্রতিক্রিয়ায় জাহিদ বলেন, এই অর্জনের জন্য তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। তিনি জানান, পড়াশোনায় নিয়মিত পরিশ্রমের পাশাপাশি সৃষ্টিকর্তার রহমতই তাকে ভালো ফল করতে সহায়তা করেছে।
তিনি আরও বলেন, ভালো ফলাফলের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার একাডেমিক অধ্যায়ের সমাপ্তি হলো। সবার কাছে তিনি দোয়া কামনা করেন।
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে মোস্তাকুর রহমান জাহিদ জানান, তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যুক্ত হতে চান। একই সঙ্গে উচ্চশিক্ষা গ্রহণেরও ইচ্ছা রয়েছে।
Public Post News