ঢাকা | বঙ্গাব্দ

সন্তান জন্মের প্রহর গুনছিল পরিবার, বজ্রপাতে প্রাণ গেল ৯ মাসের গর্ভবতী নারী

  • নিউজ প্রকাশের তারিখ : May 14, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
সন্তান জন্মের প্রহর গুনছিল পরিবার, বজ্রপাতে প্রাণ গেল ৯ মাসের গর্ভবতী নারী

রাজবাড়ী সদর উপজেলার শেখপাড়া গ্রামে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বিকেল সাড়ে তিনটার দিকে খানখানাপুর ইউনিয়নের এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত বন্যা বেগম (৩০) ওই এলাকার নুরুল হকের স্ত্রী। স্থানীয়দের তথ্য অনুযায়ী, বিকেলে হঠাৎ আকাশ অন্ধকার হয়ে আসে এবং শুরু হয় বজ্রসহ বৃষ্টি। এ সময় উঠানে রাখা শুকনো লাকড়ি বৃষ্টিতে ভিজে যাওয়ার আশঙ্কায় সেগুলো সরাতে ঘরের বাইরে যান বন্যা বেগম। কাজ শেষ করার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বজ্রপাত হলে তিনি সেখানেই পড়ে যান।

পরিবারের সদস্যরা ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলেও ততক্ষণে তিনি মারা যান বলে জানা যায়।

গ্রামবাসীরা জানান, বন্যা বেগম শান্ত স্বভাবের একজন মানুষ ছিলেন। তার এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে আসন্ন সন্তানের অপেক্ষায় থাকা পরিবারটি এই ঘটনায় গভীরভাবে ভেঙে পড়েছে।

খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ইকবাল হোসেন ঘটনাটি নিশ্চিত করে শোক প্রকাশ করেন। তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। একই সঙ্গে তিনি দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় অপ্রয়োজনে বাইরে না যাওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স