ঈদের ট্রেনযাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৭ মে’র টিকিট
ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আজ রোববার (১৭ মে) বিক্রি হচ্ছে আগামী ২৭ মে যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট।
রেলওয়ের ঘোষণা অনুযায়ী, ঈদ উপলক্ষে সব ধরনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়ায় এসব টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না। এছাড়া একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।
যাত্রীদের সুবিধার জন্য পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় দুপুর ২টা থেকে।
ঈদযাত্রা সহজ করতে পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রির পরিকল্পনা হাতে নিয়েছে রেলওয়ে। এরই মধ্যে ২৩, ২৪ ও ২৫ মে যাত্রার টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। আজ বিক্রি হচ্ছে ২৭ মে’র টিকিট।
রেলওয়ের তথ্যমতে, অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিট সম্পূর্ণ অনলাইনে পাওয়া যাবে। প্রতিটি যাত্রী ঈদযাত্রা ও ফিরতি যাত্রার জন্য একবার করে টিকিট কিনতে পারবেন। পাশাপাশি যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
Public Post News