ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জে পপুলার কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : May 17, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
রূপগঞ্জে পপুলার কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 
রূপগঞ্জের গোলাকান্দাইল দক্ষিণপাড়ায় দুই যুগের প্রতিষ্ঠিত পপুলার কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে শনিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন- সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লা,  গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা ইলিয়াস মিয়া, যুবদল নেতা দেলোয়ার হোসেনসহ আরো অনেকে। 
সভায় বক্তারা বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। শিক্ষাই জাতির মেরুদণ্ড। 
অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান অতিথি হাজী আব্দুল মতিন বলেন, আপনারা আপনাদের সন্তানদের মাধ্যমিক স্কুল পাস না করা পর্যন্ত হাতে মোবাইল তুলে দিবেন না। এখন আর আগের সময় নেই। অটো পাসের সিজন শেষ। তাই শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করার সময় করে দিবেন। এতে শিক্ষার্থীদের মনোবিকাশ ঘটবে। পরে ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার সামগ্রী তুলে দেন।

নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স