ঢাকা | বঙ্গাব্দ

আওয়ামী লীগ ফিরলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • নিউজ প্রকাশের তারিখ : May 17, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
আওয়ামী লীগ ফিরলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর:  নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগ দেশে ফিরলে প্রথম গুলি তারা তারেক রহমানের ওপর চালাবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দল থেকে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন বলেন, ‘শেখ হাসিনা উঁকিঝুঁকি মারছে। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল নামাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলব, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে, তাহলে তারা প্রথম কোপ, প্রথমে গুলি চালাবে তারেক রহমানের ওপরে। তারেক রহমানের ইতিহাস জানা উচিত। সেই সময় তারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল।’

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করে তরুণ এই রাজনীতিবিদ বলেন, ‘যদি তিনি ইতিহাস না জানেন, তাহলে তার বাবার যে পরিণতি হয়েছিল, একই পরিণতি সন্তানের হতে পারে। এ জন্য তারেক রহমানকে আমরা বলব- ডোন্ট ডু কম্প্রোমাইজ উইথ আওয়ামী লীগ। আমরা কিন্তু একই ফ্রন্টে যুদ্ধে করছি।’

তিনি আরও বলেন, ‘উন্নয়নের নামে সরকার নানা ধরনের কার্ড দিচ্ছে। সেই কার্ডগুলোতে টাকা না এলে আমরাও একটা কার্ড দেখাব। সেই কার্ডের নাম হলো লাল কার্ড।’

সংস্কার প্রসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে যদি আপনি (তারেক রহমান) সংস্কার বাস্তবায়ন না করেন, তাহলে বাংলাদেশে আপনার গদি থাকবে কি না-সেই নিশ্চয়তা আমরা দিতে পারি না। কারণ, জনগণ ভোট দিয়েছে। জনগণ ম্যান্ডেট দিয়েছে। এই জনগণের বাক্সে যদি কেউ লাথি মারতে চায়, আমরাও তার গদিতে লাথি মারতে কোনো কুণ্ঠাবোধ করব না।’

ফারাক্কা লংমার্চ দিবসের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই দিনে রাজশাহী থেকে ভারতের বিরুদ্ধে একটি বড় যুদ্ধ ঘোষণা করা হয়েছিল। এই দিবসে মওলানা ভাসানী ভারতের বিরুদ্ধে বলেছিলেন পানির ন্যায্য অধিকার ছাড়ব না। সেই ভাসানীর যে মার্কা ছিল তা বিএনপি চুরি করে আজকে ভারতের বিরুদ্ধে নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করেছে। যদি তোমরা ভাসানীর মার্কা নিতে পার, তাহলে তার নীতিও নিতে হবে। না হলে ভাসানীর মার্কা ফেরত দাও।’


নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স