চীনারা আমাদের চেয়ে ৭০ বছর এগিয়ে আছে:এ বি জুবায়ের।
চায়না এম্বাসির প্রতিনিধিরা আজ দেশের একটি প্রতিনিধিদলকে চীনের তিনটি অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর হাব ঘুরিয়ে দেখান। সফরে অংশ নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন এ বি জুবায়ের।
তিনি জানান, এসব প্রযুক্তি হাবে ৫ম প্রজন্মের এআই চালিত গাড়ি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিকিৎসা ব্যবস্থা, মহাকাশ গবেষণা, স্মার্ট বিল্ডিং, স্মার্ট সিটি, আধুনিক লজিস্টিকস, ভিশন প্রযুক্তি, পরিবহন ব্যবস্থা, স্মার্ট ক্লাসরুম ও ইলেকট্রনিকসসহ বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার সরাসরি দেখানো হয়েছে।
এ বি জুবায়ের বলেন, “সবক্ষেত্রে আপগ্রেডেড এআইয়ের ব্যবহার ভবিষ্যৎকে যেন বর্তমানে টেনে নিয়ে এসেছে। প্রযুক্তিগত সক্ষমতায় চীন কতটা এগিয়ে গেছে, তা কাছ থেকে দেখে বাস্তবতা অনুভব করা যাচ্ছে।”
তিনি আরও বলেন, “শোনা যায় চীনারা আমাদের চেয়ে ৭০ বছর এগিয়ে আছে। আজকের অভিজ্ঞতার পর কথাটির বাস্তবতা কিছুটা হলেও উপলব্ধি করতে পারছি।”
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট প্রযুক্তির ব্যাপক প্রয়োগের মাধ্যমে চীন বিশ্ব প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে।
Public Post News