ঢাকা | বঙ্গাব্দ

ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড ঘোষণা করার আহবান: গোলাম পরওয়ারের

  • নিউজ প্রকাশের তারিখ : May 21, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
 ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড ঘোষণা করার আহবান: গোলাম পরওয়ারের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদকে উদ্দেশ্যে করে বলেন, সংবিধান ছেড়ে আগে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন রেখে বলেন, ‘আপনার বিবেক জাগ্রত হয় না, আপনার বিবেক কাঁদে না?’

বুধবার (২০ মে) রাজধানীতে শিশু রামিসা হত্যা ও ধর্ষণের প্রতিবাদে ঢাকা মহানগরী জামায়াত আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, প্রয়োজনে আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড ঘোষণা করতে হবে।

তিনি আরও বলেন, শত-শত শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে। এতে চরম ব্যর্থ সরকার। তিনি আরও বলেন, সব মায়ের কাছে আজ আমরা ক্ষমাপ্রার্থী, আমরা লজ্জিত।

গোলাম পরওয়ার বলেন, ধর্ষকদের এমন বিচার করতে হবে, যেন প্রত্যেক বাবার হৃদয় প্রশান্তি পায়।

তিনি আরও বলেন, মেয়েদের নিয়ে যুবদল ও ছাত্রদলকে যৌন লালসার শিক্ষা দেওয়া হচ্ছে।

এদিকে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও গলাকেটে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান অভিযুক্ত সোহেল রানা। বুধবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।

পুলিশ জানিয়েছে, সোহেল রানা স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় আদালতে তা রেকর্ডের আবেদন করা হয়। সেই সঙ্গে তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে আটক রাখারও আবেদন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স