ঢাকা | বঙ্গাব্দ

অপরাধ কমাতে শরিয়া আইনের বিকল্প নেই:শায়খ আহমাদুল্লাহ

  • নিউজ প্রকাশের তারিখ : May 21, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
অপরাধ কমাতে শরিয়া আইনের বিকল্প নেই: শায়খ আহমাদুল্লাহ
 
রাজধানীর মিরপুরে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তার হত্যার মতো এমন অপরাধ ও নৃশংসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র সমাধান শরিয়া আইন বলে জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

শায়খ আহমাদুল্লাহ তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানান ।

ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘সাত বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ না, মানুষ নয় তারা নরপিশাচ। এইসব নৃশংসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র সমাধান শরিয়া আইন।’

ওই পোস্টের কমেন্টে তিনি লিখেন, ‘ইসলামহীনতা, নৈতিকতার অবক্ষয়, বিকৃত রুচি, অবাধ যৌনতা এবং অপরাধের যথাযথ বিচারের অভাব এই ধরনের পাশবিক কাজে বারবার ইন্ধন যোগাচ্ছে। এগুলো বন্ধের জন্য একদিকে যেমন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। সেইসঙ্গে কঠোর আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।’

গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীর একটি বাসায় খাটের নিচ থেকে রামিসার মাথাবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। নিহত রামিসা স্থানীয় পপুলার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশের ধারণা, বিকৃত যৌনলালসার শিকার হয়েছিল শিশুটি। নির্যাতন বা রক্তক্ষরণের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ভয়েই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে শিশুটির মাথা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল। এ ঘটনায় প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স