ঢাকা | বঙ্গাব্দ

ত্রিবার্ষিক সম্মেলনে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো:শরিফুল,আলম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম পুনর্নির্বাচিত হয়েছেন।
‎শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ভোট গণনা শেষে জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ফলাফল ঘোষণা করেন।
‎সভাপতি পদে শরীফুল আলম ১৫২২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল হোসাইন পান ১৯৭ ভোট, বাতিল হয় ১২০টি ভোট।
‎অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম পান ১১৫৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী খালেদ সাইফুল্লাহ সোহেল পেয়েছেন ৬১১ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে সাজ্জাদুল হক পেয়েছেন মাত্র সাত ভোট। শফিকুল আলম রাজন পেয়েছেন ৩০ ভোট। এ পদে বাতিল হয় ৩৩টি ভোট।
১৩ উপজেলা ও ৮ পৌর কমিটির মোট ২ হাজার ৯০ জন কাউন্সিলর ব্যালটের মাধ্যমে ভোট দেন। ভোটগ্রহণ চলে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত।
প্রধান নির্বাচন কমিশনার ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
‎দলীয় সূত্র জানায়, ২০১৬ সালের শেষ সম্মেলনে শরীফুল-মাজহারুল কমিটি গঠিত হয়। তবে সেবার কাউন্সিল শেষে নাম ঘোষণা করতে কেন্দ্রকে অপেক্ষা করতে হয়েছিলো তিন সপ্তাহ।

নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স