চট্টগ্রাম সমিতি-ঢাকা কার্যালয় বহিরাগতদের দখল: প্রশাসনের হস্তক্ষেপ দাবি জীবন সদস্যদের।
ঢাকায় অবস্থিত ঐতিহ্যবাহী অরাজনৈতিক সামাজিক সংগঠন চট্টগ্রাম সমিতি-ঢাকা’র কার্যালয় বর্তমানে অবৈধদখলে রয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির জীবন সদস্যরা।
তারা বলেন,রাজধানীর তোপখানা রোডে অবস্থিত সমিতির কার্যালয়ে বহিরাগতদের শোডাউন এবং রাত্রিকালীন অবস্থান, আদালতের রায় অমান্য করে স্বাভাবিক কার্যক্রমে বাধাদান ও আর্থিক জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে চট্টগ্রাম সমিতির জীবন সদস্যরা অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ঢাকার প্রায় ৪০০ শতাধিক জীবন সদস্য।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়,এম এ হাশেম রাজু নামে এক ব্যক্তি যিনি চট্টগ্রাম সমিতির জীবন সদস্য নন,তিনি একটি মন গড়া এডহক কমিটি গঠন করে জোরপূর্বক সমিতি দখলে নিয়েছেন।নিজেকে স্বঘোষিত আহ্বায়ক দাবি করেছেন। তার নেতৃত্বে একটি চক্র দিনের বেলায় কার্যালয়ের নিচে শোডাউন এবং রাতে ভবনে অবৈধভাবে অবস্থান করেছেন।
জীবন সদস্যদের অভিযোগ, “রাজু গং বিনা নির্বাচনে ক্ষমতা দখল করে সমিতির প্যাড ও রসিদ ব্যবহার করে ভবনের ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া আদায় করছেন যা সরাসরি অর্থ আত্মসাৎ এর শামিল।
১১৫ বছরের ঐতিহ্য কালো অধ্যায় উল্লেখ করে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “চট্টগ্রাম সমিতি-ঢাকা ১৫ বছর ধরে একটি অরাজনৈতিক ও সামাজিকসংগঠন হিসেবে সমাজে অত্যন্ত সুনামের সাথে অবদান রেখে আসছে। কিন্তু সাম্প্রতিক ঘটনাটি আমরা অত্যন্ত দুঃখজনক বলে মনে করছি।”আমরা সমিতির ভাবমূর্তি রক্ষায় ঐক্যবদ্ধ।
নির্বাচন কমিশন গঠনের কার্যক্রম বাধাগ্রস্ত করা হচ্ছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয় ৩১ ডিসেম্বর ২০২৫। নিয়ম অনুযায়ী ৩ মাস আগেই ২০ জুলাই ২০২৫ তারিখে একটি ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।প্রধান নির্বাচন কমিশন করা হয় সাবেক অতিরিক্ত সচিব ক চট্টগ্রাম সমিতির ঢাকার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা পরিষদ মো.নাজিম উদ্দিন চৌধুরী।
নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন সাবেক অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম সমিতি-ঢাকার জীবন সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব (পিআরেল) ও চট্টগ্রাম সমিতি-ঢাকার জীবন সদস্য মো.মুনির চৌধুরী, সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও চট্টগ্রাম সমিতি-ঢাকার জীবন সদস্য ড.নাজনীন কাউসার চৌধুরী এবং ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিস্টার ও চট্টগ্রাম সমিতির জীবন সদস্য ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী।
জীবন সদস্যরা জানান,এই নির্বাচন কমিশনের সদস্যরা ভবনে ঢুকতে পারছেন না এবং স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় বাধা সৃষ্টি করা হচ্ছে। ফলে সমিতির গণতান্ত্রিক ও গঠনতান্ত্রিক নির্বাচন আয়োজন নিয়ে শংকা দেখা দিয়েছে।এ অবৈধ দখল ও আর্থিক অনিয়মের বিরুদ্ধে ইতিমধ্যে ১৯ এপ্রিল ২০২৫ তারিখে শাহবাগ থানায় একটি এজহার দায়ের করা হয়েছে।পাশাপাশি প্রশাসনের সবোচ্চ মহলে সহযোগিতা চেয়ে তারা যোগাযোগ করছেন।
এসময় চট্টগ্রাম সমিতি ঢাকার কার জীবন সদস্যদের পক্ষ থেকে বলা হয়:আমাদের একটাই দাবি-গঠনতন্ত্র অনুসারে নির্বাচন হোক।বহিরাগতদের অবৈধ দখলদারিত্ব, চাঁদাবাজি ও জালিয়াতি বন্ধে অবিলম্বে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।
Public Post News