১২৩ টি দেশের মধ্যে চ্যাম্পিয়ন চট্টগ্রামের হাফেজ বাইজিদ
বিশ্বের ১২৩টি দেশের প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের গৌরব ছিনিয়ে নিয়েছেন চট্টগ্রামের সন্তান হাফেজ বাইজিদ। সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অর্জন করে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন।
প্রতিযোগিতায় যেখানে বিভিন্ন দেশের শ্রেষ্ঠ হাফেজরা অংশ নেন। কঠোর প্রতিযোগিতার মধ্যেও হাফেজ বাইজিদ তার অসাধারণ তিলাওয়াত, সুর ও নিখুঁত হিফজ প্রদর্শনের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করেন।
বাংলাদেশি এই প্রতিযোগীর বিজয়ে দেশজুড়ে আনন্দের বন্যা বইছে। ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলো বাইজিদের এই অর্জনে অভিনন্দন জানিয়েছে। চট্টগ্রামের স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও তাকে ঘিরে চলছে উৎসবমুখর পরিবেশ।
হাফেজ বাইজিদ জানিয়েছেন, “এই অর্জন আমার নয়, এটি বাংলাদেশের প্রতিটি মুসলমানের। আমি চাই কুরআনের আলো বিশ্বজুড়ে ছড়িয়ে যাক।”
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকেও তার এই সাফল্যে অভিনন্দন জানানো হয়েছে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য এই অর্জন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
Public Post News