ঢাকা | বঙ্গাব্দ

এনসিপির সঙ্গে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়ার ইঙ্গিত জামায়াতের

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ সমমনাভিত্তিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে  দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড.এএইচ এম হামিদুর রহমান আযাদ এমন ইঙ্গিত দিয়েছেন। 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি দলের কাছে ২০টি আসন চেয়েছে, জামায়াতের সঙ্গে তাদের আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আটটি ইসলামী দলের সঙ্গে আলোচনা করেছি। আমরা জোট করবো না, তবে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেবো। অর্থাৎ যাদের সাথে সমঝোতা হবে এক দল প্রার্থী দিলে কোনো আসনে অন্য দল প্রার্থী দেবে না।

ইসলামী দলগুলোর বাইরে এনসিপির সঙ্গে আপনাদের কী আলোচনা হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ইসলামী দলগুলোর বাইরে অন্য দলগুলোর সঙ্গেও আলোচনা চলছে। আমাদের এখানে দলের সংখ্যা পর্যায়ক্রমে আরও বাড়তে পারে।

ড.এএইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, আগামীকাল আমরা প্রধান উপদেষ্টার কাছে জাতীয় নির্বাচনের আগেই গণভোট করার জন্য স্মারকলিপি দেব। তবে সরকার যে সিদ্ধান্ত নেবে, সে সিদ্ধান্তও আমরা মেনে নেব। নির্বাচনে অংশ নেওয়া নিয়ে তফসিলের পর সিদ্ধান্ত হবে। বর্তমানে আমরা বিভিন্ন দাবিতে আন্দোলন করছি।

নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স