ঢাকা | বঙ্গাব্দ

আজ পল্টনে জামায়াতসহ ৮ দলের বিশাল সমাবেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নির্দেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক পুরানা পল্টন মোড়ে জামায়াত ইসলামীসহ ৮ দলের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। 


ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন আট দলের নেতারা। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেওয়া হয়।


আজ মঙ্গলবার( ১১ নভেম্বর) দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই বিশাল সমাবেশের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির শীর্ষ নেতারা।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে,বিশাল  সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা.শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি  ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও  মুখপাত্র রাশেদ প্রধান বক্তব্য রাখবেন।


  সমমনা ৮ দলের এই বিশাল সমাবেশকে ঘিরে পুরো পল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ইতি মধ্যে বিশাল সমাবেশ সফল ও সার্থক করার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স