রূপগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছ।
রূপগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশনের আঞ্চলিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার ভুলতায় অবস্থিত ঘরোয়া কমিউনিটি সেন্টারে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন তেলাওয়াত করেন মাওলানা শহীদুল ইসলাম শরীয়তপুরী। পরে ক্রমান্বয়ে গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে পরিচিতি সভার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা বিভাগীয় দক্ষিণ অঞ্চল শাখার সভাপতি মশিউর রহমান রনি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএইচআরসির ডেপুটি গভর্নর মোস্তাক আহম্মেদ ভুঁইয়া,
প্রধান অলোচক- ঢালী মো: সুমন মাষ্টার,
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—মো. মাসুম মিয়া,
মোফাজ্জল হোসেন,
ঢাকা বিভাগীয় দক্ষিণ অঞ্চলের নির্বাহী সভাপতি সালাহউদ্দিন দেওয়ান,
তারাবো পৌর বিএনপির সভাপতি ও মানবাধিকার কমিশনের উপদেষ্টা তাশিক হক ওসমান,
মানবাধিকার কমিশন ঢাকা দক্ষিণ আঞ্চলিক নির্বাহী সভাপতি ডা. মীর আজহারুল ইসলাম আজহার,
সহসভাপতি মো. হানিফ মোল্লা,
সহসভাপতি মো. মনিরুল ইসলাম রিপন,
রূপগঞ্জ আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম,
আনিস ভুঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা রূপগঞ্জসহ ঢাকা বিভাগীয় দক্ষিণ অঞ্চলের মেহনতি, খেটে খাওয়া, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় মানবাধিকার কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে বাংলাদেশ মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ শপথ বাক্য পাঠ করেন।
Public Post News