ঢাকা | বঙ্গাব্দ

তিন দলের সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 7, 2025 ইং
পিপিএন ফটোগ্রাফার ছবির ক্যাপশন: পিপিএন ফটোগ্রাফার
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন— এই তিন দলের একটি জোটের আত্মপ্রকাশ হয়েছে গণতান্ত্রিক সংষ্কার জোট।

আজ (৭ ডিসেম্বর)  রোরবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য ঘোষণা' প্রসঙ্গে শীর্ষক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা করা হয়।
 জুলাই গণঅভ্যুত্থানে এক দফার ঘোষক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিন দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন এ জেটের ঘোষণা দেন। এ সময় এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহব্বায়ক এডভোকেট  হাসনাত কাইয়ূম উপস্থিত ছিলেন।


নাহিদ ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা একটা ঐক্যপ্রক্রিয়ার মধ্যে ছিলাম। তিনটি দল ঐক্যবদ্ধ হয়েছি, এই প্রক্রিয়া চলমান থাকবে। পরিবর্তনের পক্ষে থাকা অন্যান্য রাজনৈতিক দল,সামাজিক ব্যক্তিসহ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই ঐক্যপ্রক্রিয়া যুক্ত হওয়ার আহ্বান জানায়েন তিনি। 

এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য ঐক্যবদ্ধ চান সবাই? পুরনো বন্দোবস্তে অতিষ্ঠ বাংলাদেশের জনগণ । নতুন রাজনৈতিক বন্দোবস্তে সবার সহযোগিতা পাই চাই। আমাদের ভুল-ত্রুটি আছে। তবে আমরা আজ একটা নতুন যাত্রা শুরু করেছি।



রাষ্ট্র সংস্কারের আহবায়ক এডভোকেট হাসনাত কাইয়ূম বলেন, তিনটি দল নিয়ে এ জেটের যাত্রা শুরু হলেও আগামীতে তা  আরও বর্ধিত হবে বলে আমরা বিশ্বাস করি।

নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স