ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জে কবরবাসীর জন্য আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন দিপু ভুঁইয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 17, 2025 ইং
পিপিএন ফটোগ্রাফার ছবির ক্যাপশন: পিপিএন ফটোগ্রাফার
ad728
নারায়ণগঞ্জের রূপগঞ্জের মর্তুজাবাদ গ্রামে কবরবাসীদের জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিগত দিনে মৃত্যুবরণকারী কবরবাসীদের জন্য মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে গ্রামবাসী।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলার মর্তুজাবাদ কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল হক রিপন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাকের হোসেন, সালাহউদ্দিন দেওয়ান, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, সাংবাদিক মো. হানিফ মোল্লা, রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান ইমন, ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরু, উপজেলা যুবদল নেতা কামাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর সদস্য জুয়েল মাহমুদ গোলজার, সোলাইমান হোসেন, আল-আমিন মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দিপু ভুঁইয়া বলেন, “মর্তুজাবাদ গ্রাম একটি আদর্শ গ্রাম। এখানে কোনো ধরনের অপরাধ করতে দেওয়া হবে না। এ গ্রামের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।” তিনি আরও বলেন, মর্তুজাবাদ তাঁর নিজ জন্মভূমি এবং যুগযুগ ধরে এ গ্রামে মৃত্যুবরণকারী ব্যক্তিদের জন্য মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়ে আসছে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সহস্রাধিক মানুষের মাঝে তবারক ও খাবার বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স