ঢাকা | বঙ্গাব্দ

জামায়াতের নেতৃত্বাধীন আট দলের জোটে যুক্ত হলো এলডিপি ও এনসিপি।

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 28, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট রাজনৈতিক দলের জোটে যুক্ত হয়েছে আরও দুটি রাজনৈতিক দল। নতুন যুক্ত হওয়া দল দুটি হচ্ছে– কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।


রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে আট দলীয় জোটের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াতের আমীর ডা শফিকুর রহমান জানিয়েছেন এলডিপি ও এনসিপির   নাম।


সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দলের সঙ্গে আরও দুটি দল যুক্ত হয়েছে। দলগুলো হলো এলডিপি ও এনসিপি।
। এ বিষয়ে জামায়াত আমির জানিয়েছেন, এনসিপি নিজেরাই সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানাবে।


এনসিপির পক্ষ থেকে কেউ উপস্থিত না থাকলেও সংবাদ সম্মেলনে ছিলেন কর্নেল অলী আহমেদ বীর বিক্রম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, খেলাফত মজলিশের আহমদ আব্দুল বাছেত,বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের, জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ,  জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ ৮ দলের শীর্ষ নেতারা।


বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স