বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের গতকালের সংবাদ সম্মেলনে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। জোটের ভেতরে চলমান রাজনৈতিক সমঝোতা, বিশেষ করে আসন ভাগাভাগি নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও নিজেদের সার্বিক অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ের এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
দলীয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংবাদ সম্মেলনে গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা, ইসলামপন্থী দলগুলোর ঐক্য, একবক্স নীতির অগ্রগতি, আসন সমঝোতা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে দলের সুস্পষ্ট অবস্থান জাতির সামনে তুলে ধরা হবে।
গতকাল (১৫ জানুয়ারী) ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়েই বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলন করে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ওই সংবাদ সম্মেলনে জোটভুক্ত বাকি দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত করার ঘোষণা দেয়া হয়।
Public Post News