জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জাতীয় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে তিনি তার বক্তব্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরবেন।
ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এতে দেশবাসীর প্রতি নির্বাচনে অংশগ্রহণ, গণতান্ত্রিক অধিকার চর্চা এবং রাষ্ট্র সংস্কার বিষয়ে আহ্বান জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যখন ব্যাপক আলোচনা চলছে, তখন জামায়াত আমীরের এই ভাষণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Public Post News